― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিএম কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই কলেজের ছাত্র ও তারা বাবা- মাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থা্নার ওসিকে নির্দেশ দিয়েছেন।


মামলার বিবাদী মাইনুল ইসলাম শাওন বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা ফরিদ খন্দকারের ছেলে।

মামলায় শিক্ষার্থীর বাবা ফরিদ খন্দকার ও মা খালেদা আক্তার লাইলীকেও আসামী করা হয়েছে।
মামলার বাদী বিএম কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।


মামলা সুত্রে জানা গেছে, একই কলেজে পড়াশুনায় পরিচয় হলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়।

এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হলে ছাত্রীকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরতে যায়। পরে বিয়ের প্রলোভনে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারী পর্যন্ত ছাত্রীকে ধর্ষণ করে।

বিষয়টি ছাত্রের বাবা-মাকে জানানো হয়। তারা বিষয়টি সমাধান না করে দুইজনকে বাসা থেকে বের করে দেয়।

তখন ছাত্রীকে নিয়ে ছাত্র তার মেসে আসে। সেখানে আসার পর বিয়ের জন্য চাঁপ দিলে নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ নেয়।

বিয়ের কাগজপত্র চাইলে দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তাকে বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয়।

বিএম/জ/রা