― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নিরীহ মানুষকে হয়রানি করলে গ্রেপ্তার করাবো : চরফ্যাশনে নাজিম উদ্দীন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪(চরফ্যাশন -মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দীন আলম বলেছেন, আপনারা দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে চলবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, নিরীহ মানুষকে হয়রানি করেন আমি তাদেরকে পুলিশ, সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করাবো।

তিনি আরো বলেন, আমি চাই চরফ্যাশনের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে।

আমি চাইনা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যা করেছে আমার লোকেরা তা করে আওয়ামী লীগ যে পরিনতি ভোগ করেছে সে পরিনতি ভোগ করুক।

সোমবার (১০ মার্চ) বিকেল ৩ টায় তাঁর বাসভবনে চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, জামায়াত নেতা হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সেলিম, যুবদল নেতা রিয়াদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।


উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, ছাত্রদলের সাবেক সভাপতি আলী মুরতজাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী।


পরে অনুষ্ঠানে আগত লোকজন ইফতারে অংশগ্রহণ করেন।

বিএম/জ/রা