নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আজ পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি”- এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আর জামান ঊর্মি,ফায়ার ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোস্তফা মোঃ মহসীন,কৃষি সম্প্রসারণের সহকারী পরিচালক এইচ এম শামীম, পটুয়াখালী সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকার অধ্যাপক মোঃ কামরুজ্জামান,পুলিশ পরিদর্শক মেহেদী হাসান।
আরো আলোচনা করেন, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন ,সদস্য সচিব গোলম রহমান,সিপিপি প্রতিনিধি মোঃ জাকির হোসেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক নেফাজ উদ্দিন,সেভ দি চিনড্রেন প্রতিনিধি সঞ্চিতা হালদার জাগোনারী প্রতিনিধি লাইজু আকতার,কো-অডিনেটর শ্যামল দাস, যুব ইয়ুথ ফোরামের জহিরুল ইসলাম,রেডক্রিস্টে সদস্য মোঃ যুবায়ের প্রমুখ।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, রেডক্রিসেন্ট ও সিপিপি সদস্য, স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ,এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পটুয়াখালী ফায়ার ও সিভিল ডিফেন্স বরে সদস্যরা অগ্নিকান্ড নিবারণের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
বিএম/জ/রা



