― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগান নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) বিকাল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল মো: আলাউন হাসান।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল রনজিত কুমার সরকারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা দুর্যোগের প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।

বিএম/জ/রা