― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মেধাবী প্রজন্ম ও সৃষ্টিশীল নেতৃত্বই জাতির সবচেয়ে সম্পদ : জহির উদ্দিন স্বপন

বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীর পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজ ছিল একটি বিশেষ দিন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে প্রবীণ ও নবীনের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানটি বিশেষ মাত্রা লাভ করে অত্র স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী দেশসেরা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি।


স্কুলের কৃতি শিক্ষার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট জিয়াউল হক বাদশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।


আজ শনিবার ( ২২ ফেব্রুয়ারি) পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০টা ৩০ মিনিটে মোশাররফ করিমকে সাথে নিয়ে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।


এসময় শুভেচ্ছা বক্তব্যে স্বপন একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল চিন্তার জগতকে প্রসার করার বিষয়ে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করেন। তিনি একটি মেধাবী প্রজন্ম ও সৃজনশীল নেতৃত্ব জাতির শ্রেষ্ঠ সম্পদ বলে অভিহিত করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে অভিনেতা মোশাররফ করিম তার আজকের অবস্থানের জন্য পিঙ্গলাকাঠি স্কুলে পড়াকালীন সময়ে নাটক ও যাত্রা পালার ভুমিকার কথা স্মৃতিচারণ করেন।

তিনি জীবনে আনন্দ নিয়ে বেঁচে থাকতে শিল্পের বিকাশের প্রয়োজনীতার উপর গুরুত্ব দেন।
১৯৭৭ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।

বিএম/জ/রা