― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের দ্বিতায় ধাপ চলাকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়।

এদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

ইজতেমার এই ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

বিএম/জ/রা