― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের গজারিয়ার আশরাফ উদ্দিন অদুদ (৩৬) এবং সদর উপজেলার মাহমুদ গাজী (৪০) ও বাবুল সরকার (৪৮) এবং  চাঁদপুরের নাঈম (৩০)।

শনিবাব (১১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে নদীর এমন এক স্থানে যার আশপাশে কোনো জনমানুষ ছিল না। আমাদের কাছে প্রথম খবর আসে যে, একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের যাত্রীরা হতাহত হয়েছেন। পরে স্থানীয় কয়েকজন জানান, দুটি স্পিডবোটের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।

বিএম/জ/রা