― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

ডেস্ক রিপোর্ট : অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।

পরপর দুই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন।

সম্প্রতি ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে তার বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত প্রতিযোগিতায় বোলিং নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী, তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং নিষিদ্ধ থাকবে।

বিসিবি আরও জানায়, সফল পুনর্মূল্যায়নের পরই সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর আগে পর্যন্ত তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন।

বিএম/জ/রা