― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

স্বাধীনতার ৫৩ বছরেও লক্ষ্য পূরণ হয়নি : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মুক্তির লক্ষ্যে ৪৭ এ রক্ত দিয়েছে কিন্তু পেয়েছে পাকদের শোষণ, ৭১ আবার রক্ত দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার লক্ষে কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও সে লক্ষ্য আজও পূরণ হয়নি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের সদররোডস্থ টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 চরমোনাই পীর বলেন, বাংলাদেশ বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগে ও পরে তাদের অধিকার আদায় ও ইনসাফের জন্য বহু রক্ত দিয়েছে।

কিন্তু তারা কাঙ্ক্ষিত লক্ষ্য কখনো পূরণ হয়নি। 

প্রধান আলোচকের বক্তৃতায় সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে,কোচবফ নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেয় হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগরের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরে সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চলনায় অনুষ্ঠানে মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী ও মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান বক্তৃতা করেন। 

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি পদে প্রফেসর মো. লোকমান হাকীম, সহ-সভাপতি পদে মাওলানা নাছির আহমাদ কাওছার ও মাওলানা জাকারিয়া হামিদী এবং সেক্রেটারি পদে মাওলানা আবুল খায়েরকে নির্বাচিত করা হয়।  

বিএম/জ/রা