― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

‘মার্চ ফর জাস্টিস’ বরিশালে মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২০

বরিশাল মেইল ডেস্কঃ

বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

এতে চারজন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল


সারা দেশে ছাত্র-জনতার উপর হামলা, গণহত্যা, গণ গ্রেফতারের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করা হয়।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

বেলা ১১টায় টাউন হল চত্তর থেকে বাসদ ডা.মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আদালত চত্বরে রওনা দিলে পুলিশ বাধা দেয়।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে যমুনা টিভির ক্যামেরাপার্সন, যুগান্তরের ক্যামেরাপার্সনসহ ৪ সাংবাদিক আহত হন।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছালে বিজিবি ও পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

এসময় বেদম লাঠিচার্জ করা হয়। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

আদালত ভবন সংলগ্ন সিটি কর্পোরেশনে হামলা চালানোর চেষ্টা করে।

বরিশাল মেইল। ছবি- এন আমিন রাসেল

এ সময় বিসিসির কাউন্সিলর ও কর্মচারীরা ধাওয়া দিলে তারা সরে যায়।