― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেন দুটি চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের মধ্যে রেল যোগাযোগ সহজ করবে। ট্রেন দুটির নাম দেওয়া হয়েছে প্রবাল ও সৈকত এক্সপ্রেস।

আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেন দুটি যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান।

তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় গত ৯ জানুয়ারি ট্রেন দুটি পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।

আরো বলেন, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল দিয়ে এই রুটের নতুন দুই জোড়া ট্রেন চালাতে হবে।

তবে দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও ট্রেনগুলো দ্রুত সময়ের মধ্যে চালু করতে নির্দেশনা দেওয়া হয়।

বিএম /জ/রা