― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

‘‌আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গিয়ে মানুষ লাঞ্ছিত হবে না’

ঝালকাঠি প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না।

‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অফিস-আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না।

কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবেন না। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে, যোগ করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের আমির এ কথা বলেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অনেকের মধ্যে বক্তব্য দেন- মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী।

সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন।