― Advertisement ―

বিএনপির তারেক রহমান,ফখরুল ও খসরুকে ট্রাম্পের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার (১১ জানুয়ার) এ আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন বিএনপি।

দলটি আরও জানায়, ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে৷

১০০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থার থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে শনিবার রাতে বলেন, এই অনুষ্ঠানটির আয়োজন মার্কিন সরকার করে না। তা ছাড়া এই আয়োজনের তহবিল, পরিকল্পনা, আমন্ত্রণ পরিকল্পনা বা কারা অংশ নেবেন, কোনো পর্যায়েই মার্কিন সরকারের প্রভাব নেই।

বিএম/জ/রা