ডেস্ক রিপোর্ট: আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রম শুরু হবে ।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএম/জ/রা



