― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে প্রাণ গেল ৪ যুবকের

নিজস্ব প্রতিবেদক :

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় (টক্সিক গ্যাস) চার যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরেকজন কে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার( ৯ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)।

এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, তাদের যে কোন একজনের মোবাইল সেপটিক ট্যাংকির ভিতরে পড়ে যায় ।

ওই মোবাইল উদ্ধার করতে গিয়ে একে একে ৪ জন ট্যাংকির ভিতরে নামলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

রবি বুনার্জী (২০) নামে আহত একজনকে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এঘটনা শুনেছি ।

পরে পুলিশ হরিণছড়া চা বাগানের গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।

টিবিএম /জ/রা