নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষক প্রার্থীদের তদন্তে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দ্রুত তদন্ত করে প্রতিবেদন হাতে পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।
কেন পরিবর্তন আনা হলো তদন্তে :
২০২৪ সালের ২৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল, এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দেওয়া ভিআর ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠাবে।
এরপর সুরক্ষা বিভাগ এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে প্রার্থীর তথ্য জানাবে।
এ প্রক্রিয়ায় তদন্তে বেশি সময় লাগার কারণে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।
তাই দ্রুত তদন্ত করার লক্ষ্যে এখন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দেওয়া ভি আর ফরম (পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ফরম) সরাসরি স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ অধিদপ্তরে পাঠাবে এনটিআরসিএ
এসবি তদন্ত করে আবার এনটিআরসিএকে দেবে। এতে অনেক কম সময়ে তদন্ত প্রতিবেদন হাতে পাবে এনটিআরসিএ।
বুধবার (৯ জুলাই) এক পরিপত্রে নতুন এ পদ্ধতির কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এই নিয়মের পাশাপাশি বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে, তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
টিবিএম/জ/রা



