বরিশাল মেইল ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রুড এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সেনাসদরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ হয়। আইএসপিআর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম, রুড, ডেপুটি কমান্ডার, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড’কে ধন্যবাদ জানান।



