চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাম্পাদক ও জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর।
এসময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর আন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক মেযর আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, সাবেক শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা। তারা আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী হবে।



