― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

শিক্ষা সম্প্রসারণে গ্রামীণফোন ও শিখো-র কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

দেশের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষা সুবিধা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং শীর্ষস্থানীয় এডটেক প্ল্যাটফর্ম ‘শিখো’ (Shikho)। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপিহাউসে (GPHouse) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলাইমান আলম এবং শিখো-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায় মাইজিপি (MyGP) অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিখো-র প্রিমিয়াম গণিত কোর্সগুলো বিশেষ ছাড়ে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং বিশেষ করে আসন্ন এসএসসি (SSC) পরীক্ষার্থীদের পাঠ্যক্রম কেন্দ্রিক ডিজিটাল শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিভাবকের সাধ্যের মধ্যেই একটি একক প্ল্যাটফর্ম ব্যবহার করে মানসম্মত ও কাঠামোবদ্ধ শিক্ষাসামগ্রী সহজেই গ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলাইমান আলম বলেন, প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে গ্রামীণফোন বদ্ধপরিকর। মাইজিপি অ্যাপের প্রায় ২ কোটি ২৩ লাখ সক্রিয় ব্যবহারকারীর জন্য সহজ পেমেন্ট সুবিধা ও বিশেষ মূল্যে শিখো-র মানসম্পন্ন কোর্সগুলো যুক্ত হওয়ায় ডিজিটাল শিক্ষার প্রসারে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ডিজিটাল বিজনেসের প্রধান জাহিদুজ্জামান এবং শিখো-র চিফ অপারেটিং অফিসার ইশমাম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক নেতৃবৃন্দের মতে, টেলিযোগাযোগ খাতের সঙ্গে এডটেক প্ল্যাটফর্মের এই কৌশলগত সমন্বয় দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।