ডেস্ক রিপোর্ট: যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা। এরপর সোয়া ২টার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত অংশে ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই সমস্যা শুরু হয়। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে, কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি।
জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকবার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়।
যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
বিএম/জ/রা



