ডেস্ক রিপোর্ট: ভারতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
এর আগে দুপুর পৌনে একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির তথ্য জানানো হয়।
প্রসঙ্গত: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিএম/জ/রা



