নিজস্ব প্রতিবেদক: ভোলায় ‘গরুচোর’ সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি স্থানীয় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)।
তারা পেশাদার গরুচোর বলে জানিয়েছে স্থানীয়রা।
গণপিটুনিতে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
বিএম/জ/রা



