ডেস্ক রিপোর্ট :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পরে। এতে দেখা যায়, কয়েকজন মিলে একজন মানুষকে মারধর করছে। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ, মারধর করা মানুষটি দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের মতো। অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার প্রতিবাদও জানিয়েছেন।
তবে মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মন্ডলের নয়। গতকাল বুধবার (২১ মে) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি Fake News. এই ভিডিও এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
এর আগে মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। ৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।



