নিজস্ব প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে পাঁচটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খানবাড়ির পুকুর থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন,পাইপগান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমাদের লোক গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিএম/জ/রা



