― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক ‘প্রশিক্ষণ কর্মশালা’


নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অগ্নি নির্বাপক বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটু।

প্রশিক্ষণের প্রশিক্ষক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ নাম্বার সবাইকে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষম করে তুলবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএম/জ/রা