নিজস্ব প্রতিবেদক: আজ বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৫ সনের নির্বাচন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ।
নির্বাচন আহবায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান বাচ্চু জানান, আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মোট ভোট কেন্দ্র করা হয়েছে আটটি। এবারের ভোটার সংখ্যা ১০৮১ জন।
এবারের নির্বাচনে আওযামী আইনজীবী পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দিতা করছেন, মোঃ মজিবুর রহমান নান্টু, মোহাম্মদ আলী হায়দার বাবুল, এস এম সাদিকুর রহমান লিংকন।
সম্পাদক পদে মোহাম্মদ সালাউদ্দিন মাসুম , মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন, মোঃ আজাদ হোসাইন।
অর্থ সম্পাদক পদে দুজন মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আব্দুল মালেক।
যুগ্ম সম্পাদক পদে চারজন মোঃ মনির হোসেন, মো:রুহুল আমিন খায়ের, বিউটি সুলতানা, আব্দুর রহমান চোকদার।
নির্বাহী সদস্য পদে ৬ জন কাজী মাহমুদা, মোহাম্মদ আজাদ, মোঃ মতিউর রহমান সেন্টু,মোহাম্মদ রিয়াজুল হক, আবুল খায়ের রতন মোঃ হেমায়েত উদ্দিন (১)।
সহ-সভাপতি অসীম কুমার বাড়ৈ,মো:তারিকু ইসলাম ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বিএম/জ/রা



