― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপন মিয়া (২৮) এবং একই উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া । 

বিএম/জ/রা