নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী: পটুয়াখালীর রামনাবাদ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি বাড়ি এলাকার স্থানীয় জনগন নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য দুলালকে জানায় ।
সে গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে তৎক্ষনাৎ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমন লাশ উদ্ধার করে। তবে লাশের গায়ের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিএম/জ/রা



