― Advertisement ―

নিউইয়র্কে আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় আ, লীগ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

ডিম ছুড়ে মারার ঘটনায় নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমান চৌধুরী নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

তথ্য মতে, আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী, এবং তিনি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যাচ্ছে।

এদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ‘দূতাবাসের অব্যবস্থাপনা’কে দায়ী করেছে এনসিপি।

সামাজিক মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায়, এনসিপি নেতা আখতার হোসেন যখন বিমানবন্দর থেকে বের হচ্ছেন, তখন ঠিক রাস্তার আরেক পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা।

পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্যদের গালি দিতে শোনা যায়।

এই সফলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

ওই ঘটনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন আখতার হোসেন।

তিনি সেখানে বলেছেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।”

তিনি আরো লেখেন, “এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছেন।”

তিনি আরও লিখেছেন, “এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর।