― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় দগ্ধ ২ শিশু

ডেস্ক রিপোর্ট: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই ঢাকায় ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে দুই শিশু দগ্ধ হয়েছে৷

শিশু ফারহান (৮) এর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

তিনি জানান,মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, উড়ন্ত অবস্থায় একটি ফানুস ধানমন্ডি চার নম্বর রোডের একটি সুপারশপের ওয়েস্টিজ মালামালের মধ্যে পড়লে সেখানে প্রচণ্ড ধোঁয়া হয়। পরে খবর পেয়ে  ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, রাজধানী সহ সারাদেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দফায় দফায় এগুলো না করতে নির্দেশনা দেয়।

বিএম/জ/রা