― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মনপুরায় লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার,সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত

ভোলার মনপুরা লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে সরক্ষিত বনে অবমুক্ত করেছে বনবিভাগ।

শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসা সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে বিকেল ৪ টায় সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, মনপুরা রেঞ্জের অধীনে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে বাতানখালি মাদ্রাসার সামনে থেকে হরিণটিকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা বনবিভাগে খবর দিলে বনবিভাগের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পরে হরিণটির স্বাস্থ্য পরীক্ষার শেষে উদ্ধার হওয়া মায়াবি হরিণটিকে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

এই ব্যাপারে পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, খবরপেয়ে হরিণটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে হরিণটিকে সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।