ডেস্ক রিপোর্ট : চিকিৎসক ও আইনজীবীদের আদায়কৃত অর্থের (ফি বা ভিজিট) হিসাব সংরক্ষণ করতে চায় বাংলাদেশ সরকার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন তার কোনো রসিদ দেওয়া হয় না।
তাঁদের আদায়কৃত অর্থ কীভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।
বিএম/জ/রা



