― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরে সাহরির খাবার গরম করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। রবিবার ভোররাত ৪টার দিকে জেলা শহরের কোড়ালিয়া এলাকার প্রয়াত রুস্তম আলীর বাড়ির চতুর্থ চলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুর রহমান সর্দার (৬২) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৫০), তাদের ছেলে হোসেন সর্দার (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৮), ছেলে মহিন (১৫), আরেক ছেলে মিরাজ হোসেন (৩০) ও তার স্ত্রী নুসরাত জাহান নিভা (২৫)। পাশের আরেকটি কক্ষে নিরাপদে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ১২ বছরের শিশু মাহিমা।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান সুমন জানান, আহতদের হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থান জ্বলসে গেছে। এমন পরিস্থিতিতে ছয়জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে সকালে আরো দুজনকে সেখানে পাঠানো হয়েছে।

বাড়ির মালিকের ছেলে জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ভোররাতে সাহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গোটা ছয়তলা বাড়ি কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরো ৩টি কক্ষে আগুন লেগে যায়। এতে বিছানাপত্র এবং আসবাবপত্রের অংশবিশেষ পুড়ে যায়।ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল করা হয়। এর মধ্যে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত হোসেন সর্দার জানান, লাইনের গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই হঠাৎ এমন কাণ্ড। তার ধারণা, বাসার দরজা-জানালা সব বন্ধ থাকায় গ্যাসের আগুনে এই দুর্ঘটনা ঘটেছে।

বিএম/জ/রা