ডেস্ক রিপোর্টঃ
গোপালগঞ্জে গতকালের হামলা – সংঘর্ষের পর আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেখানে বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।
গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, গোপালগঞ্জের “পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে।”
“গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী,” জানান ওই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি।
তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত কোনো হামলা – সংঘর্ষ বা মিছিলের খবর পাওয়া যায়নি।



