― Advertisement ―

গোপালগঞ্জে কারফিউ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ’র কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

তবে দেশের অন্যান্য জেলার পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের সকালবেলার পরীক্ষা গোপালগঞ্জ জেলার জন্য স্থগিত করা হয়েছে।

বিকেলের সময়সূচিতে গোপালগঞ্জে কোনও পরীক্ষা না থাকায় সেগুলোতে স্থগিতাদেশ প্রযোজ্য নয়।

প্রসঙ্গত: বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এরপর এই জেলাটিতে বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

টিবিএম/জ/রা