― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

এখন টিভির সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা ইসলাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মাসুমা ইসলাম এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনিই ছিলেন একমাত্র মেয়ে।

মাসুমা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেছেন। শিক্ষাজীবন থেকেই তাঁর সাংবাদিকতা শুরু, পরে এটিকেই পেশা হিসেবে নেন।

জানা গেছে, ২০২৩ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন। রাজশাহীতে স্বামীর সঙ্গেই থাকতেন। অফিস থেকে ছুটি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। 

বিএম/জ/রা