― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

উত্তাল সমুদ্রে ১১ দিন ধরে ভাসতে থাকা ২২ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজার উপকূলে ১১ দিন ধরে ভাসতে থাকা ‘এফবি রাইসা-১’ নামের বিকল হওয়া একটি ফিশিং বোট থেকে ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত জেলেরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা। জানা গেছে, গত ১১ মার্চ নোয়াখালী উপকূল থেকে মাছ ধরতে যাওয়া বোটটি ১৪ মার্চ ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকা পড়ে।

সোমবার (২৪ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ‘সমুদ্র প্রহরা’ অভিযানে নিয়োজিত বিসিজিএস মনসুর আলী জাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। টানা ২৫ ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিকল হওয়া বোটসহ ২২ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বোটসহ তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে ১১ দিন ধরে টিকে থাকা এই জেলেদের দুর্ভোগের কাহিনি মানবসৃষ্ট বিপর্যয়ের চিত্রই তুলে ধরছে। কোস্ট গার্ডের তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিএম/সজীব