― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির উদ্যোগে সাভারে শুরু হচ্ছে দু’দিনব্যাপী উপাচার্য সংলাপ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কৌশলগত নেতৃত্ব বিকাশ, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সাভারে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের দু’দিনব্যাপী নীতিনির্ধারণী সংলাপ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) থেকে সাভারের ব্র্যাক সিডিএম-এ আয়োজিত এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশ নিচ্ছেন। এতে নীতি নির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা ভবিষ্যৎ উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের নতুন চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মুখে দেশের উচ্চশিক্ষা খাতকে যুগোপযোগী করাই এই সংলাপের প্রধান লক্ষ্য। দুই দিনের বিভিন্ন পর্বে কৌশলগত নেতৃত্ব, মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, আর্থিক ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল রূপান্তর নিয়ে বিশদ আলোচনা হবে।

সংলাপের প্রথম দিনে উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে অনুষ্ঠিতব্য বিশেষ মতবিনিময় পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন উপস্থিত থাকবেন। ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সমাপনী পর্বে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান জানান, এই জাতীয় সংলাপ থেকে প্রাপ্ত বাস্তবসম্মত সুপারিশ ও পর্যবেক্ষণগুলো সংকলন করে তা ‘হিট’ প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের উচ্চশিক্ষা রূপান্তর নীতিতে অন্তর্ভুক্ত করা হবে।