― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উচ্চশিক্ষার আন্তর্জাতিক হাব হচ্ছে বাংলাদেশ: কিউএস ফোরামে ইউজিসি সদস্য ড. আবদুল্লাহ-আল-মামুন

বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে রূপান্তর করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সহজ ভিসা প্রসেসিং ও আন্তর্জাতিক মানের আবাসন সুনিশ্চিত করার পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এর লিডারশিপ প্যানেল সেশনে এসব কথা জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এ ফোরামে বিশ্বমানের শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষতার ঘাটতি পূরণ ও ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা হয়।

‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ শিরোনামের এ প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান।

প্যানেল সেশনে অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন জানান, ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘আন্তর্জাতিক ডেস্ক’ চালু করা হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা আদান-প্রদান আরও গতিশীল হবে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদে থাকার সুবিধার্থে দ্রুত ভিসা প্রসেসিং ও উপযুক্ত আবাসন অবকাঠামো গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কাজ করছে কমিশন।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কিউএস বাংলাদেশ ফোরামের মূল বক্তব্য উপস্থাপন করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

কিউএস, ইউজিসি এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় আয়োজিত এ ফোরামে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৮’-কে সামনে রেখে শিক্ষা খাতের আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়। সেশনে অন্যান্যের মধ্যে এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এবং পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার (সোহেল) প্যানেলিস্ট হিসেবে অংশ নেন।