― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

আজ ১৩ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

লাইফস্টাইল ডেস্ক : আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

উল্লেখ্যযোগ্য ঘটনাবলী :

১২৫৭ – হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
 

১৬০১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।

১৬৩৩ – ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোমে ফিরে আসেন।
 

১৭৩৯ – কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
 

১৭৮৮ – ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।
 

১৮৩২ – লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।
 

১৮৮০ – টমাস আলভা এডিসন ‘এডিসন এফেক্ট’ পর্যবেক্ষণ করেন।
 

১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
 

১৮৯০ – বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
 

১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন হয়।
 

১৯৩৪ – সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
 

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
 

১৯৫৫ – ইসরায়েল সাতটি ডেড সি স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
 

১৯৬০ – ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
 

১৯৭২ – বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা। ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।
 

১৯৮২ – গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
 

১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
 

১৯৯০ – জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
 

১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
 

২০০৭ – সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।

বিএম/জ/রা