আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের শুধু কুনার প্রদেশে ৬১০ জন এবং নাঙ্গারহারে আরো বারোজন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে কোথায় কত জন মানুষ নিহত হয়েছেন তা উল্লেখ করা হয়েছে।
কুনার ও নানগারহারে মোট নিহতের সংখ্যা ৬২২ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ভূমিকম্পে।
তবে, মৃতের এই সংখ্যা পরিবর্তন হতে পারে। কারণ, এখনো বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর আসছে।



