― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

শেরপুরে জামায়াত নেতা খুন: পরিস্থিতি সামাল দিতে ৫ প্লাটুন বিজিবি

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা এখন মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।

গত বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক কর্মী আহত হন। এই ঘটনার পর থেকে ঝিনাইগাতী ও শ্রীবরদী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। নির্বাচনি আমেজ ছাপিয়ে এখন সেখানে শোক ও আতঙ্কের ছায়া।

এই হত্যাকাণ্ডের জন্য বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দায়ী করছেন। রাজনৈতিক এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে বিজিবি ও পুলিশের সমন্বিত টহল পরিস্থিতির ওপর নজর রাখছে।