― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘শাপলা কলি’ যুক্ত হলো নির্বাচন কমিশনের প্রতীক তালিকায়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই প্রতীক ইস্যুতে। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি।

কিন্তু প্রতীক নিয়ে দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন। শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না তা নিয়ে দলীয় ফোরামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।