নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। যা মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য। তবে এই প্রতীক পেলে সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমে এ কথা জানান।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা আজ বিকেলে বলেছেন, “আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতিকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।”
যদি শাপলা কলি দেওয়া হয়, তবে এনসিপি মেনে নেবে কি না? এমন প্রশ্নে জবাবে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমাদের যখন প্রতীক দেওয়া হবে, তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনো প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।’



