― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। এছাড়া উপজেলা পরিষদের ভেতরে অফিসার্স ক্লাবে ও নির্বাচন ভবনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। মূলত দুপুরের দিকে আন্দোলন সহিংস রূপ নেয় বলে জানান স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ লোকজন ট্রাফিক পুলিশের কার্যালয় ও থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে।

ঢাকা– বরিশাল ও ঢাকা– খুলনা মহাসড়কের দুই স্থানে অবরোধ করা হয়। এসব সড়ক আটকে শত শত মানুষ বিক্ষোভ করে। সড়কে কাঠ জড়ো করে আন্দোলনকারীদের তাতে আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

এর ফলে ঢাকাসহ অন্তত ২০ টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। এ সময় আন্দোলনকারীদের হাতে লাঠি-সোটা দেখা যায়।

আবার উপজেলা পরিষদ ভবনের ভেতরেও বিভিন্ন রুমে রুমে ভাঙচুর চালায়। পরে নির্বাচন ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ফরিদপুরের পুলিশ সুপার ও ভাঙ্গা থানার ওসিকে ফোন করলেও রিসিভ করেননি তারা।

প্রসঙ্গত, গতকাল থেকেই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন করছিলেন ফরিদপুরের মানুষ।