― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পাহাড় কাটছে রোহিঙ্গারা, ধসের ঝুঁকিতে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক:
একদিকে পাহাড়ের মাটি কাটছে, আরেকদিকে পাহাড়ধসে পড়ছে। তার মধ্যেও জীবনের চরম ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের৷ প্রশাসন থেকে বারবার তাগিদ দিয়েও পাহাড় কাটা থামানো যাচ্ছে না। যে যার মতো করে পাহাড় কাটছে। সিন্ডিকেট তৈরি করে পাহাড় কেটে প্লট আকারে বিক্রি করছে স্থানীয় সন্ত্রাসীরা৷

কেন পাহাড় ধসে পড়ছে:
চলতি বর্ষার শুরুর পর নতুন করে বসতি স্থাপনের জন্য ব্যাপক হারে পাহাড় কাটা হচ্ছে৷ আবার উখিয়া-টেকনাফ ক্যাম্প থেকে শহরমুখো রোহিঙ্গারা এসে পাহাড়ের পর পাহাড় কেটে নতুন নতুন বসতি গড়ে তুলছে৷

জানা গেছে, কক্সবাজার পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড পাহাড়ি এলাকা৷ সেই সঙ্গে পাশের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও পাহাড়ি এলাকা রয়েছে।

এখন কক্সবাজার পৌর শহরের পাহাড়তলী, ইসুলুরঘোনা, হালিমারপাড়া, বৈদ্যঘোনা, সাত্তারঘোনা, ফাতেরঘোনা, লাইটহাউস, কলাতলী, জয়নাল সওদাগরের ঘোনা এলাকায় পাহাড় কাটার দৃশ্য দেখা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব এলাকায় দেড় থেকে দুই লক্ষাধিক ঘরবাড়ি রয়েছে। কিন্তু স্থানীয়দের চেয়ে রোহিঙ্গারাই শহরটির পাহাড়ি এলাকায় বেশি বসতি গড়ছে।

এছাড়াও দিন দিন জমির দাম বাড়ায় স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত লোকজন সিন্ডিকেট গড়ে পাহাড় কেটে প্লট বিক্রির ব্যবসায়ও নেমে পড়েছে।

কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি অ ন ম হেলাল উদ্দিন জানান, একেবারে নীরবে অবৈধভাবে কক্সবাজার শহরটির সরকারি জায়গা দখল করে নিচ্ছে রোহিঙ্গারা। কিন্তু এ পাহাড় কাটা নিয়ে সমাজের কোনো প্রতিবাদ নেই এবং প্রশাসনেরও কোনো উচ্ছেদ কার্যক্রম দেখছি না।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান গণমাধ্যম কর্মীদের জানান, কক্সবাজার জেলার সব পাহাড়ই কোনো না কোনোভাবে বেদখল অবস্থায় আছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ধস হয় কিন্তু তারঁ চেয়ে ভয়ংকর পাহাড় কাটাই দায়ী।বর্ষায় পাহাড়ের লোকজন পাহাড় থেকে মাটি সরাতে ঢালু করে দেয়। এতেও পাহাড়ধস হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই পরিবেশ পরিদর্শক।

টিবিএম/জ/রা