ডেস্ক রিপোর্টঃ দেশ থেকে পালানোর পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়া ত্যাগ করার ঘটনাটি তিনি “পরিকল্পিত” ছিল না বলে দাবি করেছেন। ৮ ডিসেম্বর সিরিয়ায় তার সরকারের পতনের পর ১৫ ডিসেম্বর মস্কো থেকে এই বিবৃতিটি দেন আসাদ।
বাশার আল-আসাদ বলেন, “সিরিয়া থেকে আমার প্রস্থান কোনভাবেই পরিকল্পিত ছিল না। ৭ ডিসেম্বর দামেস্কে সন্ত্রাসীরা আক্রমণ করার পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে এবং ৮ ডিসেম্বর সকালেই আমাকে মস্কো থেকে সরিয়ে নিতে বলা হয়। আমি লাতাকিয়ায় ছিলাম এবং সেখান থেকে আমাকে রাশিয়ায় স্থানান্তরিত করার অনুরোধ করা হয়।”
তিনি আরও বলেন, “আমি ৮ ডিসেম্বর ভোরে দামেস্কে ছিলাম, কিন্তু সন্ত্রাসী বাহিনী যখন দামেস্কে প্রবেশ করে, তখন রুশ মিত্রদের সঙ্গে সমন্বয় করে লাতাকিয়া চলে আসি। সেখানে আমার নিয়ন্ত্রণে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।”
আসাদ দাবি করেন, সিরিয়া বর্তমানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদ্রোহীরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে নতুন করে জাগিয়ে তুলছে। তিনি জানান, তার দেশ এবং শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়েছিল।
আরও জানানো হয়, সিরিয়ার সাবেক সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৮ ডিসেম্বর আসাদের পালানোর একদিন আগে তিনি তার ভাষণ প্রস্তুত করতে বলেছিলেন, কিন্তু দামেস্ক থেকে পালানোর পর সেই ভাষণ দেওয়া হয়নি।
বাশার আল-আসাদ বলেন, “যখন একটি রাষ্ট্র সন্ত্রাসের কবলে পড়ে এবং নিজের ক্ষমতা হারায়, তখন সেখানে অবস্থান রাখা অর্থহীন হয়ে যায়।” সূত্রঃ রয়টার্স
আরও পড়ুনঃ
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মস্কোয়
আসাদ পতনের মাস্টারমাইন্ড কে এই জোলানি?



