ডেস্ক রিপোর্টঃ সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এর উপকেন্দ্র ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় এলাকায়, তুরা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের আঘাত এতটাই মৃদু ছিল যে, এর ফলে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, যার ফলে কিছু সময়ের জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
আবহাওয়াবিদ আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মেঘালয় অঞ্চলে হলেও এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে। তবে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮ এবং এর কেন্দ্রস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
৭ মাত্রার ভূমিকম্প ক্যালিফোর্নিয়া উপকূলে
রংপুরসহ আশপাশে মৃদু ভূমিকম্প অনুভূত



