― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালী শহরের সাহাপাড়ার পশ্চিম আরামবাগ এলাকার বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে রোহিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই পুকুর থেকে শিশু রেহিতের মরদেহ উদ্ধার করা হয়। রোহিত সাহাপাড়া এলাকার শ্যামল সরকারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রোহিত সাহাপাড়া এলাকায় বি-টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুরে রোহিত বাড়ির উঠানে খেলছিল। দুপুর আনুমানিক ২ টার পর থেকে রোহিতকে সেখানে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে রোহিতকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন রোহিতকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। রোহিতের খোঁজ না পেয়ে পুলিশকে অবহিত করা হয়।

পরে রাত ১০ টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে রোহিতের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুপুর ২ টার পর থেকে শিশুটির খোঁজ পাচ্ছিল না স্বজনরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এর পুলিশও শিশুটির খোঁজে মাঠে নামে। পরে রাতে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।