― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডেঙ্গুতে আরো ৮ প্রাণহানি, হাসপাতালে ১০১৭ জন

বরিশাল মেইল ডেস্ক

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন ঢাকার এবং ৩ জন খুলনা বিভাগের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭ জন।

বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭ জন নতুন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৩৯১ জন এবং ঢাকার বাইরে ৬২৬ জন রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে করে দেখা গেছে, প্রথম ৯ মাসে মৃত্যু হয় ১৭৪ জনের।

এর মধ্যে গত সেপ্টেম্বরে মারা গেছে ৯১ জন। আগের আট মাসে মৃত্যু হয় ৮৩ জনের। এই সময়ে আক্রান্তের হারও বেড়েছে উল্লেখ্যযোগ্য হারে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৯৯ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে ২২ হাজার ২৫৮ জন।

গত এক মাসে ডেঙ্গুর এমন ঊর্ধ্বগতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুটি কারণ বলছেন। এক. আগস্ট ও সেপ্টেম্বরে অতিবৃষ্টি কারণে রোগটি বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই. ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থার অভাব। স্থানীয় সরকারের অব্যবস্থাপনা, স্থানীয় সরকারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ের অভাব বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর আগে গত এক দশকে (২০১৪-২০২৩) সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর পিক সিজন হয় পাঁচবার। অক্টোবরে তিনবার, নভেম্বরে ও আগস্টে একবার করে পিক সিজন হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, অক্টোবর ডেঙ্গু পরিস্থিতি আরো নাজুক হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ অতিবৃষ্টির কারণে অনুকূল পরিবেশ পাওয়ায় এডিস মশার ঘনত্ব বেড়েছে।

তিনি বলেন, কোনো এলাকায় ডেঙ্গু ছড়িয়ে গেলে জরুরি ভিত্তিতে হটস্টট ম্যানেজমেন্ট করতে হয়। এর জন্য জরিপ ও রোগীর সঠিক তথ্য গুরুত্বপূর্ণ। দুটির একটিও করা হয়নি। এখন জনসাধারণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে। মশার প্রজনন স্থল ধবংস কার্যক্রম চালাতে হবে।